শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

বরিশালে আ’লীগের দুগ্রুপের ৫শ’ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

বরিশাল প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫শ’ জনের বিরুদ্ধে বাদী হয়ে পুলিশ মামলা করেছে। হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাদী হয়ে বুধবার মামলাটি করেছেন। মামলা দায়েরের বিষয়টি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।

পুলিশ জানায়, এই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে সর্বমোট ৫শত জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত সকল আসামী উপজেলার ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

এর আগে ১৫ ডিসেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী সুলাইমান শান্তকে মারধর করে উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুলতান মো. টিপু সিকদারের লোকজন। এনিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান নিলে রাতভর উপজেলা শহরে ব্যাপক উত্তেজনা বিরাজ করে। এবং গভীর রাতে দুটি গ্রুপ ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়।

থানা পুলিশের দায়ের করা এই মামলায় সরকারি কাজে বাঁধাদানসহ বেশ কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: