শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে সবজি বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ে গ্রামীণ নারীদের মাঝে বিনামুল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে সোমবার সকালে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে এ বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, সদর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইফুজ্জামান শাহ, স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ।

এ সময় প্রায় ২শ নারীদের মাঝে বিনামুল্যে লাল শাক, ডাটা, পুইশাক, কলমিশাক, ঢেঁড়স, বরবটি, মিষ্টিকুমড়া ও চালকুমড়ার বীজ বিতরণ করা হয়। এতে মোট ১ লাখ ৭ হাজার ৮৭২ টাকার ২ হাজার ৮৬৯ প্যাকেট সবজি বীজ নারীদের হাতে তুলে দেন অতিথিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: