রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

অ্যাডিলেডের ধাক্কা সামলাতে পারবে না ভারত : হ্যাডিন

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হওয়া সিরিজের প্রথমটিতে বিধ্বস্ত হয়েছে ভারত। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউটের লজ্জায় ডুবে হেরেছে ৮ উইকেটে। সাবেক অজি ক্রিকেটার ব্রাড হ্যাডিন মনে করছেন, ভারত প্রথম টেস্টে হারের এই ধাক্কা সফরে আর সামলে উঠতে পারবে না।

৬৬ টেস্টে ব্যাগি গ্রিন ক্যাপ পরা হ্যাডিন শেন রেডিওকে বলেছেন, ‘আমার মতে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের কেবল অ্যাডিলেড টেস্টে জয়ের সুযোগ ছিল। এই কন্ডিশনটা ভারতের বোলারদের সঙ্গে মানানসই ছিল। তারা প্রথম ইনিংসে ভালো রানও পেয়েছিল। কিন্তু এখন এই টেস্ট হারের ধাক্কা তারা সামলে উঠতে পারবে না।’

৪৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘সামনের দুই টেস্টের উইকেটেও ভারতের বোলাররা মানিয়ে নিতে পারবে। কিন্তু ব্রিসবেনে তাদের একটা টেস্ট খেলতে হবে। সেখানে অজিদের কেউই হারাতে পারে না। আমি তাই মনে করি, এই সিরিজে ভারত আর ঘুরে দাঁড়াতে পারবে না।’

২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল ভারত। সেবার ভারতের বোলিং আক্রমণ ছিল দুর্দান্ত। চলমান সিরিজে ইশান্ত শর্মাকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে আসতে হয়েছে ভারতের।  ইনজুরি নিয়ে ছিটকে গেছেন মোহাম্মদ শামি। অজি সাবেক তারকার মতে, ভারত তাই বোলিং আক্রমণের গভীরতা হারিয়েছে। যা বড় চিন্তার ব্যাপার।

প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন বিরাট কোহলি। সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দেবেন তিনি।  ইনজুরিতে ছিটকে গেলেন শামি। পৃথ্বী শ’ ব্যাটিং নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। ঋদ্ধিমান সাহা দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা সেই প্রশ্ন তো আছেই।  সব মিলিয়ে চলতি সপ্তাহ ভারতীয় দলকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেছেন ব্রাড হ্যাডিন।  আগামী ২৬ জানুয়ারি বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত-অস্ট্রেলিয়া।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: