শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে বৃদ্ধা হত্যা রহস্য উদঘাটন তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা, দক্ষতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে বাজেট বৃদ্ধি সহ ১০টি দাবি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি আলেমের ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী ভারতের শিরোপা স্বপ্নে বাধা কেকেআরের তিন অস্ত্র ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা সমঝোতা করে চলতে না পারাই বিপজ্জনক হয়ে উঠেছে: আসিফ মাহমুদ দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

আন্তর্জাতিক কাবুলে বোমা হামলা : চিকিৎসকসহ নিহত ৫

নিউজ ডেস্ক : আফগানিস্তানে গাড়ির সঙ্গে আটকে রাখা ম্যাগনেটিক বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজনই চিকিৎসক।

মঙ্গলবার রাজধানী কাবুলে এই ঘটনা ঘটে। চিকিৎসকরা  সেসময় গাড়িতে চড়ে কাবুলের উপকণ্ঠে পুল –ই- চারখি কারাগারে যাচ্ছিলেন। পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ জানান, ওই কারাগারে কয়েকশ তালেবান বন্দিকে রাখা হয়েছে। খবর আল জাজিরার।

এই হামলা চিকিৎসকদের লক্ষ্য করে হয়েছে কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি পুলিশ। পঞ্চম ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। বিস্ফোরণে আরো কম পক্ষে দু’জন আহত হয়েছে। বিস্ফোরণের কারণে কাছাকাছি কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। হামলার দায় অবশ্য কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে ইসলামিক স্টেটের জঙ্গিদের তৎপরতা দেখে অনুমান যায় মঙ্গলবারের হামলার পেছনেও ইসলামিক স্টেটের হাত রয়েছে।

গত শনিবার আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে রকেট হামলা চালানোর কথা স্বীকার করেছে। তাতে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে ন্যাটো জোট এবং স্থানীয় প্রাদেশিক কর্মকর্তারা।

এর আগে সোমবার গজনিতে আফগান সাংবাদিক রহমতুল্লাহ নেকজাদকে গুলি করে হত্যা করা হয়। তার আগের দিন কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন কম পক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে ছিলেন একজন রাজনীতিবিদ খান মোহাম্মদ ওয়ার্দাকও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: