মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নরসিংদীপ্রতিনিধি :: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিগুলো পালন করা হয়।

নরসিংদী জেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুল হাসান মিন্টুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা।

অনুষ্ঠানের শুরু প্রধান অতিথি জাতীয় পতাকা ও সভপতি দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভ সূচসা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, রঞ্জন কুমার সাহা, আব্দুল বাছেদ ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভূইয়া টিপু, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি শেখ রাজীব সরকার, সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ, সিনিয়ার সহ-সভাপতি শেখ ওমর ফারুক রাজীব, সদর থানা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সকল ইউনিটের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মতিন ভূঞা বলেন, নরসিংদী জেলা ছাত্রলীগ এখন অতীতের যে কোন সময়ের চাইতে শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, কোন সীসা ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ যেনো ছাত্রলীগের থাকতে না পারে।

পরে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক টেকে নেতা কর্মীদের খাইয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: