বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম
আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল

ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার বলায় হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধি :: আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার বলার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ চত্তরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র এ কে এম ইউছুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কেফায়েত উল্যাহ, সাংগঠনিক সম্পদক জাহেদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মানছুরুল হক, জেলা যুবলীগের সদস্য জিল্লুর রহমান, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মহি উদ্দিন মুহিন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক নুরুল আফছার রাহাত, শ্রমিক লীগ সভাপতি আল-আমীন ও ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু প্রমূখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে পরিষদের সামনে এসে শেষ হয়।

বক্তারা বক্তব্যে ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার বলায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীরে পদত্যাগ দাবী করেন।

উল্লেখ্য সম্প্রতি একরামুল করিম চৌধুরী তঁার ফেসবুক থেকে লাইভে ওবায়দুল কাদেরের পরিবারকে রাজাকার পরিবার বলে আখ্যা দিয়েছে। ২৭ সেকেন্ডর ভিডিওটি মহুর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি আফলোড হওয়ার কিছু সময় পর তিনি তা সরিয়ে নেন। এ ঘটনায় পুরো নোয়াখালী রাজনৈতিক মাঠ গত কয়েকদিন খুবই উত্তাল রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: