বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ওয়াদুদ খান আর নেই নড়াইলের লোহাগড়ায় চুরির প্রতিবাদে মানববন্ধন সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে পানিসম্পদ মন্ত্রী মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, উত্তেজনায় জ্বলল দুই বাড়ি উজিরপুরে দিনে দুপুরে বসতঘরে দুর্ধর্ষ চুরি, প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার লুট মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত ইরানকে উপসাগরীয় দেশগুলোর সতর্ক বার্তা অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি ইয়েমেনের

নিউজ ডেস্ক :: সৌদি আরব যদি ইয়েমেনের তেলের জাহাজ আটকে রাখে তাহলে রিয়াদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, ইয়েমেনে জনগণের দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম তারা।

ইয়েমেনের কয়েকটি তেলবাহী জাহাজ সৌদি আরব আটকে রাখার প্রেক্ষাপটে যখন ইয়েমেনের বহুসংখ্যক হাসপাতাল এবং ক্লিনিক বন্ধ হওয়ার উপক্রম তখন এই হুমকি দেয়া হলো। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের তেলবাহী জাহাজ আটক করার কারণে দেশটির জনগণ মারাত্মক রকমের জ্বালানি সংকটে ভুগছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র আরব দেশ দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এ কারণে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ধরনের মানবিক সংকটের মুখে রয়েছে ইয়েমেন। অথচ বিশ্বের বেশিরভাগ দেশ এ বিষয়ে নীরব।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: