বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে র‌্যালি ও সভা বরিশালে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড ধনবাড়ীতে এক পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, ইসলাম ধর্ম গ্রহণ করায় গৃহহীন এক পরিবার! সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা চাউল সহ ট্রাক কালিয়াকৈরে উদ্ধার, আটক -২ শিবালয়ে কালের কণ্ঠের সাংবাদিক মারুফ হোসেনের বাড়িতে মাদক ব্যবসায়িকের হামলা চৌদ্দগ্রামে দূর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার ঘর টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন কালিয়াকৈরে যৌতুকের জন্য স্ত্রীর উপর অমানসিক নির্যাতন মামলায় স্বামী জেলখানায় লক্ষ্মীপুরে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে জীবন বীমার আওতায় আনলো পৌরসভা

হাতীবান্ধায় ভয়াবহ অগ্নিকান্ড: শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধ

কাজী আসাদুজ্জামান খোকন, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চুলার আগুন থেকে সুত্রপাত হয়ে ভয়াভহ অগ্নিকান্ডে ঘরবাড়ী সহ এক পরিবারের শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকার মৃত্যু জোবেদ আলীর স্ত্রী হাজরা বেগম রবিবার রাতে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। ঘুমন্তবস্থায় রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এতে ২টি টিনের ঘর এবং ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা পরিবারের তিন সদস্য হাজেরা বেগম (৪৫) ও তার ২ শিশু সন্তান আল আমিন (১৫) ও হিমেল (১০) ঘরের ভিতর আটকা পড়ায় অগ্নিদগ্ধ হয়ে
গুরুতর আহত হয়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভানোর পর আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাজরা ও হিমেল এর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানাগেছে।

অগ্নিকান্ডের বিষয়ে ফায়ার সার্ভিস জানান, চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এতে ঘরবাড়ী ও যাবতীয় মালামাল সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি এবং শিশুসহ ৩ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে যান সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু,এসময় ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারীভাবে ক্ষতি পুরনের আশ্বাস দিয়ে নিজ খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: