শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ গোপীবাগে পার্ক প্রকল্প ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়াই বাড়ি ভাঙার অভিযোগ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন ডা. তাহের বর্তমান সংবিধান দেশের অস্তিত্ব ও আবেগের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৭ বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় ৫৫ বছরের মাওলানা মোশাররফ মল্লিককে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টায় তাকে গ্রেফতার করে পুলিশ। মাওলানা মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। বর্তমানে কাঁচপুর (সোনাপুর) কুদ্দুসের বাড়ির ভাড়াটিয়া তিনি।

সোনারগাঁও থানার এসআই হাসিব হোসেন জানান, সোনারগাঁও থানার কাচঁপুর সোনাপুর এলাকায় ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলায় মাওলানা মোশারফ হোসেন নিজ কক্ষে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, ভিকটিম ৭ বছরের শিশুকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)এর (খ) ধারায় সোনারগাঁ থানায় মামলা হয়। মামলা নং-৩৯।

তদন্তকারী অফিসার এসআই (নিঃ) হাসিব হোসেনের নেতৃত্বে আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: