মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম ধাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কত টিকা পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক :: প্রথম ধাপে করোনার টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । এই তালিকায় আছে বাংলাদেশের নাম। সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ বরাদ্দ করা হয়েছে বাংলাদেশে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ডব্লিউএইচও’র কোভ্যাক্স সরবরাহ উদ্যোগের আওতায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিসেফ।

কোভ্যাক্সের লক্ষ্য মূলত ধনী-গরিব দেশ নির্বিশেষে সবার মধ্যে করোনা টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা। এই পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যেই বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর করোনার টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম টিকা পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা টিকার ৬ লাখ ডোজ নিয়ে ওইদিন একটি ফ্লাইট ঘানার রাজধানী আক্রায় পৌঁছায়।

ঘোষিত তালিকায় বাংলাদেশসহ আরও ১৩৮টি রাষ্ট্র আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান ছাড়া সব দেশের নামই সেখানে উপস্থিত আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: