বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

রায়পুরে সাবেক চেয়ারম্যান এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুর চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু’র আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ রায়পুর বি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ৪টি বুথে ৪জন ডাক্তার চিকিৎসা প্রদান করেন।
জানা যায়, বিগত ২০বছর যাবত ধরে এ আয়োজন পরিচালনা করছেন চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু। তার এমন আয়োজনে ব্যাপক ছাড়াও পড়েছে। রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে তিনি মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়েছেন।

এতে বিভিন্ন বয়ষের ৫’শতাধিক মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন এবং তাদের বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়। এছাড়াও ৬৫জন রোগিকে বাছাই করা হয়েছে যাদের ছানি অপারেশন করতে হবে। এদের চাঁদপুর মাজহারুল হক বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে সম্পূর্ন নিজ ব্যবস্থাপনায় অপারেশনের ব্যবস্থা করে দিবেন সাবেক এ ইউপি চেয়ারম্যান।

চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু বলেন, প্রান্তিক জনগনের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমার এমন আয়োজন। রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতে আমরা ভালো লাগে। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে শান্তি লাগে। আমি শুধু চক্ষু ক্যাম্প নয় এ ইউনিয়নের বহু মানবিক আবেদন পূরন করেছি। ভবিষ্যতে আমার চেষ্টা থাকবে মানুষের জন্য কিছু করার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: