মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় মৃত্যু ৩০, শনাক্ত ২,৮০৯

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৭৮তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ৫ জন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ২২ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৭২০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত ১৯ মার্চ থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২১ হাজার ১০৮ জনের নমুুনা পরীক্ষায় ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৬৩৭ জন বেশি শনাক্ত হয়েছেন।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ দশমিক ২৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৪ লাখ ৩৪ হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৩ লাখ ৭৮ হাজার ২৯৩টি হয়েছে সরকারি এবং ১০ লাখ ৫৫ হাজার ৯৩৭টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১২ দশমিক ৯৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৬৮৭ জন। গতকালের চেয়ে আজ ৬৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৫১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৪ শতাংশ কম।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ১ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২১ হাজার ২৫৯ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৭৪৭টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪০টি ও বেসরকারি ৬৯টিসহ ২১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১১১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২১ হাজার ১০৮ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৩টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: