মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলে মৃত্যুর নতুন রেকর্ড

নিউজ ডেস্ক :: ব্রাজিলে করোনা ভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে শুক্রবার ৩ হাজার ৬৫০ জন মারা গেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটিতে মহামারি করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফেব্রুয়ারির পর থেকেই দেশটিতে একের পর এক মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে ব্রাজিলে সবচেয়ে বেশি লোক করোনায় মারা গেছে। এ সংখ্যা তিন লাখ সাত হাজারেরও বেশি।

গত দুসপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার চারশ’ করে লোক মারা যাচ্ছে যা জানুয়ারির তুলনায় তিনগুণ। মঙ্গলবার মারা গেছে তিন হাজার লোক।

ব্রাজিলে লোকজন সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এবং নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।

নতুন ধরনের করোনা অনেক বেশি সংক্রামক ও মারাত্মক।

এছাড়া দেশটির টিকা কার্যক্রমও খুব ধীর গতিতে চলছে। দেশটির ২১ কোটি ২০ লাখের লোকের মধ্যে মাত্র ৫.৯ শতাংশ লোক মাত্র টিকার এক ডোজ গ্রহণ করেছে।
দেশটির বিশেষজ্ঞরা পরামর্শ হিসেবে লকডাউন ও মাস্ক পরার কথা বলছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: