মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাজিলে করোনায় মৃত্যু তিন লাখ ৪০ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক :: ব্রাজিলে বুধবার ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে তিন হাজার ৮২৯ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট তিন লাখ ৪০ হাজার ৭৭৬ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

মন্ত্রণালয় জানায়, দেশটিতে একই সময়ে নতুন করে ৯২ হাজার ৬২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে ব্রাজিলে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৫ জনে দাঁড়ালো।

এনিয়ে গত সাত দিনের হিসাবে গড়ে প্রতিদিন দুই হাজার ৭৫২ জনের মৃত্যু ঘটে এ ভাইরাসে, যা বিশ্বে সর্বোচ্চ। এদিকে মঙ্গলবার প্রতিদিনের মৃত্যুর ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এদিন করোনায় চার হাজার ১৯৫ জন প্রাণ হারায়।

ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্য করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ২৫ লাখ ৭৬ হাজার ৩৬২ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭৯ হাজার ৪৪৩ জন ।

এছাড়া দেশটির কমপক্ষে ২১ আঞ্চলিক রাজধানীতে হাসপাতাল বেডের ঘাটতির কারণে তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিশেষকরে অ্যামাজোনাসে সনাক্ত নতুন ভাইরাস ছড়িয়ে পড়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। নতুন এ ভাইরাস অনেক বেশি সংক্রামক এবং প্রাণঘাতী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: