মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনে সর্বোচ্চ ৭৪ মৃত্যুর রেকর্ড

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসে দেশে গত একদিনে ৭৪ জন মারা গেছেন। এটিই এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ৬৬ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ১৩২ এবং মৃত্যু ৯ হাজার ৫২১ জন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩২৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি। এখন পর্যন্ত ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও বলা হয়, গত ২৯ মার্চ অতীতের সব রেকর্ড ভেঙে করোনা শনাক্ত হন ৫ হাজার ১৮১ জন, সেই রেকর্ড ভেঙে ৩১ মার্চ শনাক্ত হন ৫ হাজার ৩৮৫ জন। ১ এপ্রিল ফের শনাক্ত দাঁড়ায় ৬ হাজার ৪৬৯ জন। ২ এপ্রিল দাঁড়ায় ৬ হাজার ৮৩০ জন। এরপর ৪ এপ্রিল সব রেকর্ড ভেঙে সাত হাজার ছাড়িয়ে একদিনে শনাক্ত দাঁড়ায় ৭ হাজার ৮৭ জন। মঙ্গলবার শনাক্ত হন ৭ হাজার ২১৩ জন। এর পরদিন বুধবার এখন পর্যন্ত করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়।

অধিদফতর থেকে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৮ জন পুরুষ এবং নারী ২৬ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ১৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩৯১ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: