শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয় সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের রায় উপেক্ষা করে ঐক্য হবে না: জামায়াত আমির শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গঙ্গার পানিবণ্টন চুক্তি: মেয়াদ ফুরাচ্ছে, দরকার বিচক্ষণ কূটনীতি বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ধানের জমিতে কেন কমলা-মাল্টার চাষ করছেন মেহেরপুরের কৃষক লিটন খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প বিপদে নয়, সুখের দিনেও চেনা যায় আপনজন

ফেক আইডিতে অতিষ্ট আমিন খান, থানায় জিডি

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার সুদর্শন অভিনেতা আমিন খান। ফেসবুকে বেশ সরব তিনি। আইডির পাশাপাশি তার একটি পেজও রয়েছে। কিন্তু এর বাইরেও তার নামে অসংখ্য ভুয়া আইডি ও পেজ দেখা যায়। এসব আইডি নিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা। বাধ্য হয়ে থানায় জিডি করেছেন তিনি।

আমিন খান বলেন, ‘আমার নামে অনেকগুলো পেজ ও আইডি রয়েছে। কয়েকটা ফেক আইডি এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। সাইবার সিকিউরিটি টিমকে আমি এরই মধ্যে অভিযোগ জানিয়েছি। উত্তরা পশ্চিম থানায় এই বিষয় নিয়ে একটি জিডি করেছি।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আগেও রিপোর্ট করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আজও একটি ফেক আইডি থেকে একটি বাজে স্ট্যাটাস দেয়া হয়েছে। এমন ঘটনা প্রায়ই ঘটে, এতে ভক্তদের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হয়।’

আজ (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তার নামে খোলা একটি ফেক আইডির স্ক্রিনশট শেয়ার করে আমিন খান লিখেছেন, ‘এটা একটা ফেক আইডি, যেখান থেকে কিছু খারাপ লোক উল্টাপাল্টা কথা লিখেছে। তারা আমার ও অনেক ভালো মানুষের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এমনটা করেছে। প্লিজ প্লিজ প্লিজ আইডিটাতে রিপোর্ট করুন।‘


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: