বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

পুলিশের এক ডিআইজিসহ এসপি পদমর্যাদার ৪ কর্মকর্তার বদলী

নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশ সুপার পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বদলীর আদেশ আসে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম কে সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলী করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ডিএমপির জনসংযোগ বিভাগের এডিসি ও ডিসি হিসেবে প্রায় এক যুগ কাটানো মো. মাসুদুর রহমানকে বদলী করা হয়েছে। মো. মাসুদুর রহমানকে পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার(টিআর) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।

এছাড়াও ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম কে মেহেরপুর জেলার পুলিশ সুপার ও মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: