মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা নির্মূলে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে : ডব্লিউএইচও

নিউজ ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ইউরোপীয় বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ৭০ শতাংশ লোককে টিকার আওতায় না আনতে পারলে মহামারির অবসান ঘটানো যাবে না। ইউরোপে টিকা দেয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

ডব্লিওএইচও’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সাক্ষাৎকারে বলেছেন, নূন্যতম ৭০ শতাংশ লোককে আমরা টিকা দিতে না পারলে মহামারি শেষ হবে না। তিনি বলেন, নভেল করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে তার মূল উদ্বেগ।

ক্লুগ বলেন, আমরা জেনেছি বি.১৬১৭ (ভারতীয় ধরন) বি.১১৭ (ব্রিটিশ ধরন) এর চেয়ে অনেক বেশি সংক্রামক। আগের যে কোন ধরনের চেয়ে ভারতীয় ধরন খুব বেশি দ্রুত ছড়িয়েছে। তিনি টিকা দেয়ার গতিকে আরো দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আমাদের সবচেয়ে ভালো বন্ধু -গতি। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। অথচ টিকা দেয়ার গতি খুব ধীর। এ গতি ত্বরান্বিত করা দরকার।

এএফপি’র হিসেব মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মোট জনসংখ্যা মাত্র ২৬ শতাংশ লোক টিকার প্রথম ডোজ পেয়েছে। এসব অঞ্চলের মধ্যে মধ্য এশিয়ার কিছু দেশও রয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে মোট ৩৬.৬ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: