মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাড়ে ৩৫ লাখ ছাড়িয়েছে বিশ্বে করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক :: বিশ্বজুড়ে এখনও করোনা ভাইরাসের তাণ্ডব চলছে। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। সংক্রমণের তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা সাড়ে ৩৫ লাখ ছাড়াল।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৮১১ জন।

সোমবার (৩১ মে) করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৫৬ হাজার ৫৮৩ জনে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ ১৮ হাজার ৯০১ জনে। আর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৩২ লাখ ৯১ হাজার ৬৪৬ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৫৪৪ জন মারা গেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৯ হাজার ১২৭ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬২ হাজার ৯২ জনের।

এছাড়া তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন। আর তালিকার ৩৩তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: