শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন মারা গেছেন

নোয়াখালী থেকে নজরুল ইসলাম পাটোয়ারী : নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি, চাটখিল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।

আনোয়ারের মৃত্যু সংবাদে এই দুই রাজনৈতিক নেতা শোকাহত হয়ে পড়েন এবং বেদনাহত চিত্তে তারা তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। আনোয়ার বৃহত্তর সুত্রাপুর যুবদলের সভাপতি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন চাটখিল উপজেলা বিএনপির সভাপতি সহ নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছে।

বিএনপির এই নেতার আকস্মিক মৃত্যুতে পরিবার হারালো একজন অবিভাবক বিএনপি হারালো একজন ত্যাগী ও নিবেদিত রাজনৈতিক সহপাঠীকে, এই শুণ্যতা কখনোই পূরণ হবার নয়।বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আনোয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: