মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে একদিনে ৩৩১০ জনের মৃ’ত্যু

নিউজ ডেস্ক :: ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩৩১০ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫ জন। রোববার (১৩ জুন) ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারে আরও জানানো হয়েছে, করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭০ হাজার ৪০৭ জন।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমছে। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৫৬১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ১০ হাজার ২০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৫৭০ জন।

এমআই


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: