মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯২ শতাংশ কার্যকর কিউবার আবদালা টিকা

নিউজ ডেস্ক :: কিউবার আবদালা ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯২ শতাংশেরও বেশি কার্যকর বলে দাবি করেছে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তবে এই কার্যকারিতা সংক্রমণ, রোগ নাকি মৃত্যুর ক্ষেত্রে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়নি।

কিউবা বর্তমানে করোনার পাঁচটি ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এর মধ্যে দুটির ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হওয়ায় গত মাস থেকে দেশটি জনগণকে টিকা দেয়ার কাজ শুরু করেছে।

সোমবার বায়োকিউবাফার্মা টুইট করে জানিয়েছে, ইতোমধ্যে ব্যবহার শুরু করা দুটি টিকার একটি আবদালা। করোনার বিরুদ্ধে এর তিনটি ডোজ ৯২.২৮ শতাংশ কার্যকর।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের সংক্রমণ অথবা রোগের জন্য যে কোন টিকার ক্ষেত্রে এর কার্যকারিতা ৫০ শতাংশ নির্ধারণ করেছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এ খবরকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি একে এমন এক অর্জন হিসেবে উল্লেখ করেছেন, যা কিউবার গর্বকে বহুগুণ বাড়িয়ে দেবে।

এদিকে দেশটিতে সম্প্রতি করোনার সংক্রমণ দ্রুতই বেড়ে চলেছে। সোমবার কিউবায় নতুন করে এক হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার এবং মারা গেছে এক হাজার ১৭০ জন।

উল্লেখ্য, আমেরিকান নিষেধাজ্ঞার আওতায় থাকা কিউবা ১৯৮০ এর দশক থেকে ঐতিহ্যগতভাবেই নিজস্ব উদ্যোগে টিকা তৈরি করে আসছে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: