বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

আত্রাই প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান ইসরাফিল আলম এমপি

 সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম বলেছেন সাংবাদিকরা সমাজের দর্পণ। করোনা পরিস্থিতিতে নিজের এবং পরিবারের সুরক্ষার কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন।

এসময় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত পতিসর কুঠিবাড়ী, মহাত্মা গান্ধীর গান্ধী আশ্রম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহসানগঞ্জ স্টেশনে আগমন, স্বাধীনতাযুদ্ধে অত্র এলাকার ইতিহাস, বিগত চারদলীয় সরকারের আমলে সর্বহারা, জেএমবির তান্ডব এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর অশান্ত রক্তাক্ত আত্রাই-রাণীনগরকে শান্তিতে রুপান্তর করনে প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারনের সার্বিক সহযোগিতার কথা স্মরন করেন।

তিনি বলেন আমি নির্বাচিত হবার পর আমার নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, বিদ্যুত, শিক্ষা ব্যবস্থা, কৃষকের ভাগ্যের উন্নয়নসহ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করেছি।

রোববার সকালে তাঁর হাউজে আত্রাই প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটি এবং নতুন অন্তর্ভুক্ত সদস্যেদের ফুল কলম এবং মাস্ক দিয়ে অভিনন্দন জানানো শেষে তিনি কথাগুলো বলেন।

এসময় বক্তব্য রাখেন আত্রাই প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন সেন্টু, সাংবাদিক তপন কুমার সরকার, সাংবাদিক সোহেল রানা, সি এন এন বাংলা টিভি সাংবাদিক ছাবেদ আলী, সাপ্তাহীক প্রজন্মের আলোর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান রিজভি, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: