মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও ১১২ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬৬৬

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত রোববার ১১৯ জনের মৃত্যুর রেকর্ড তৈরি হয়। এখন পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৪ হাজার ৩৮৮ জন।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৬৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭ জন, এখন পর্যন্ত সুস্থ ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৬৫৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি। এখন পর্যন্ত ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৯ দশমিক ৭৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬৭ জন পুরুষ এবং নারী ৪৫ জন। এখন পর্যন্ত পুরুষ ১০ হাজার ২৫৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ১৩৫ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৬১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৪ জন , ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: