মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনে ১৫৩ জনের মৃত্যুর রেকর্ড

নিউজ ডেস্ক :: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ১ জুলাই ১৪৩ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং নারী ৫৭ জন। এ ছাড়া গত একদিনে নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন।

রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছেন ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন। আর মৃত্যু ১৫৩ জনসহ এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। এখন পর্যন্ত ৬৭ লাখ ২৩ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২৮ দশমিক ৯৯ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ০৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৯ শতাংশ।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: