সোমবার, ২২ Jun ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা বিশ্বে করোনা সংক্রমণ ৩ শতাংশ বেড়েছে: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, গত সপ্তাহে বিশ্বব্যাপী ২৬ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং প্রায় ৫৪ হাজার জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় সংক্রমণের হার ৩ শতাংশ বৃদ্ধি পেলেও মৃত্যুর হার ৭ শতাংশ হ্রাস পেয়েছে যা গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বুধবার জেনেভায় ডব্লিউএইচও একথা জানিয়েছে। খবর এএফপি’র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে করোনাভাইরাসে নতুন সংক্রমণের হার সংখ্যা সামান্য বেড়ে গেছে। গত সপ্তাহে ২৬ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনায় প্রায় ৫৪ হাজার জন প্রাণ হারিয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃতের এ হার ৭ শতাংশ কম। ২০২০ সালের অক্টোবরের পর এ হার সর্বনিম্ন।

গত ২৬ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী মোট ২৬ লাখ ৮৮ হাজার ৬৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৫৩ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট ১৮ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছে এবং ৩৯ লাখ ৭১ হাজার ৬৮৭ জন প্রাণ হারিয়েছে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: