সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক’রোনা সং’ক্রমণ না কমার কারণ জানালেন হু’র প্রধান বৈজ্ঞানিক

নিউজ ডেস্ক :: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন বলেছেন, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ না কমার একাধিক প্রমাণ পাওয়া গেছে।

এখনও সংক্রমণ না কমার কারণ হিসেবে চারটি প্রধান কারণের কথা উল্লেখ করেছেন সৌম্যা। তিনি বলেন, যে চারটি প্রধান কারণের ফলে সংক্রমণ কমছে না সেগুলো হলো-

১. ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি।

২. সামাজিকভাবে মেলামেশা বেড়ে যাওয়া।

৩. লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া।

৪. টিকাকরণের কম গতি।

সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করে তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দুই সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন ও ৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর থেকেই প্রমাণিত, সংক্রমণ এখনও কমেনি।’

সৌম্যা আরও বলেন, বর্তমানে সবচেয়ে বেশি চিন্তা বাড়িয়েছে ডেল্টা প্রজাতি। যেভাবে একাধিক দেশে এই প্রজাতির সংক্রমণ বাড়ছে তাতে চিন্তায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। আগে একজন আক্রান্ত হলে আরও তিন জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত হলে আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম।

তাই সব দেশগুলোকে বিধিনিষেধ বজায় রাখা এবং দ্রুত টিকাকরণের পরামর্শ দিয়েছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: