সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১৭১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসের মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১১ জুলাই) আরটিভি অনলাইনের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে রাজশাহীতে। এ জেলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কুষ্টিয়ায়-১৭, খুলনায়-১৪ জন, চট্টগ্রামে-১৪, ময়মনসিংহে-১৪ জন, নাটোরে-১৪ বরিশালে-১৩ জন, চট্টগ্রামে-১৪ জন, চুয়াডাঙ্গায়-১১ জন, নোয়াখালীতে-৭ জন, রাজবাড়ীতে ৭ জন, ঝিনাইদহে-৬ জন, কুমিল্লায়-৫ জন, শেরপুরে-২ জন, মেহেরপুরে-৫, মাগুরায়-৪, বাগেরহাটে-২, নড়াইলে-৭ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১৮৫ জনের মৃত্যু হয়ে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৭২ জন।

এমআই/পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: