বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম
আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদীতে করোনার উপসর্গ নিয়ে স্বামীর দুদিন পর স্ত্রী মৃত্যু

 মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সামিউন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। এর দুদিন আগে ওই নারীর স্বামী হাজি শরীফ হোসেন মুক্তা (৫৭) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সামিউন বেগম মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক ও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের বড় বোন। আর সামিউন বেগমএর স্বামী নরসিংদী সদর উপজেলার নুরালাপুরের বাসিন্দা। তাদের চার ছেলে সন্তান রয়েছে।
মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক বলেন, ‘আমার বোনের সোমবার করোনা পরীক্ষা করানো হলে তার ফলাফল নেগেটিভ আসে। ডাক্তার বলেছে, সে রাতে স্ট্রোক করে মারা গেছে।’

বোন ও দুলাভাই হারানো যে কত কষ্টের সেটা ভাষায় প্রকাশ করা যাবে না জানিয়ে মোশাররফ হোসেন মানিক বলেন, ‘মৃত্যুর আগে আমার বোন আমাদের সবার খোঁজ নিয়েছিল। তার সঙ্গে আমরা কেউ কথা বলতে পারিনি। ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। বোনের লাশ নিয়ে কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরব।’

এদিকে, সামিউন বেগমের আরেক ভাই নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির বলেন, ‘আমার বোন জ্বর ও ঠান্ডার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তার জ্বর ও ঠান্ডার সমস্যা ভালো হয়ে যায় এবং করোনা পরীক্ষা করানো হলে সেই ফলাফল নেগেটিভ আসে। কিন্তু আমার বোন গরম পানি দিয়ে নাকের মাধ্যমে বেশি বেশি ভাব নিয়েছে। আর ভাব নিতে গিয়ে শ্বাসনালীতে সমস্যা হয়। এজন্য তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে রাতে স্ট্রোক করে সে মারা যায়।’

এ ব্যাপারে নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম মিয়া বলেন, ‘নিহত সামিউন বেগম কিছুদিন তার স্বামীর সংস্পর্শে ছিলেন। শরীরের জ্বর ও ঠান্ডার মতো কিছু উপসর্গ ছিল। তাই সোমবার তার করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। সে রাতেই স্ট্রোক করে মারা গেছেন ডাক্তার বলছে।‘আমাদের হাতে ডাক্তারের সকল কাগজপত্র আছে।

সিভিল সার্জন সবকিছু যাচাই করে একটি সিদ্ধান্ত দেবে। তারপরও আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে স্বল্প সংখ্যক লোকজন নিয়ে জানাজা পড়ব’ যোগ করেন নরসিংদী করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের আহ্বায়ক।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নরসিংদী জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২ জন শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৬৬ জন। আর মারা গেছেন চারজন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: