বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ শুরু উজিরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও দুঃস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের উদ্বোধন করেন – এমপি সান্টু চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদ সভা ও বিক্ষোপ মিছিল গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নীরবতা, মাঠে যুবদল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল চাটখিলে গৃহবধু রিপা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নারীর শিক্ষা ও আত্মবিশ্বাস নিশ্চিতকরণে জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয়ের উদ্বুদ্ধকরণমূলক আলোচনা অবসর থেকে রেকর্ড, আরেকটি অমর মেসি মুহূর্ত সালমান শাহর মরদেহ উত্তোলনের অনুমতি বাতিল মানিকগঞ্জের সিংগাইর মারিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে

আজ থেকে ৪ দিন টিকা কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ মঙ্গলবার (২০ জুলাই) থেকে চার দিন বন্ধ থাকবে করোনা টিকা কার্যক্রম।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত তিন দিন ঈদের ছুটি। এ ছাড়া ২৩ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সেদিনও টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সোমবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের টিকা কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কথা আগেই বলা আছে। সে অনুযায়ী, আগামী চার দিন বন্ধ থাকবে টিকা কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, আগামী শনিবার (২৪ জুলাই) থেকে যথারীতি টিকা কার্যক্রম চলবে। শনিবার থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হবে। এ কারণে টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এ ক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: