বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

শিরোনাম
শেরপুরে বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলা, ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ লক্ষ্মীপুরে কৃষদল নেতার ওপর বিএনপি নেতার হামলা গোপালগঞ্জে ৬৫০ পিস ইয়াবা ও ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত মুন্সীরহাটে আধুনিক জবাইখানা উদ্বোধন, স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন উদ্যোগ কাপ্তাই লেকে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের চেক বিতরণ আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ একনেকে ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

এতিম প্রতিবন্ধী ও অসহায় পথশিশুদের মাঝে স্বপ্নীল এর পক্ষ থেকে ঈদের গিফট বক্স বিতরণ

 মোঃ জামাল শিকদার : আজ ২২ মে’২০ শুক্রবার বিকেল ৩ টায় শিল্পকলা, কাকরাইল ও শাহবাগে অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ বিতরণ করা হয়।

দেশের সাহিত্য সংস্কৃতি ও সামাজিক সংগঠন সকলের পক্ষ থেকে এতিম প্রতিবন্ধী ও পথশিশুদের মাঝে এই গিফট বক্সে বিতরণ করে স্বপ্নীল সংগঠন।

আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বপ্নীল সংগঠনের চেয়ারম্যান, ব্যাংকার, সংগঠক ও উন্নয়ন সমাজকর্মী মঞ্জুরুল আলম টিপু।

এ সময় সংগঠনের অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠক আশরাফ পারভেজ, জাসফা প্রধান সমন্বয়কারী মনিরুল ইসলাম মনির, এডভোকেট পলাশ, সংগীতশিল্পী শাহাবুদ্দিন, নুর আলম, রহিম ফরাজী এ বি বাদল, মোহাম্মদ শাহাবুদ্দিন।

স্বপ্নীলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু বলেন, মহামারী করোনাভাইরাস বাংলাদেশের ধরা পড়ার পর থেকে স্বপ্নিলের সর্বস্তরের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। এছাড়া স্বপ্নীল সংগঠন অনেকের বাসা বাসায় খাবার পৌঁছে দেয়ার সাধ্যমত চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত স্বপ্নীল সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থাকবে। এছাড়া আমাদের গাজীপুর সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আলতাফ তার ২শ ভাড়াটিয়ার দুই মাসের ঘর ভাড়া মওকূপ করে দিয়েছেন।

স্বপ্নীল মহাসচিব রবিন আহমেদ রবিন বলেন, প্রতি বছরের ন্যায় আজ প্রতিবন্ধী ব্যাক্তি এবং পথশিশুদের মাঝে স্বপ্নীল গিফট বক্স বিতরণ করা হয়। এই কার্যক্রম আমাদের চালু থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: