সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীতে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

মোঃরাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আজ মঙ্গলবার (৯ জুন) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান,কাঁচা বাজার,রাস্তা ঘাট ও গণপরিবহনে চলাচলের সময় যাতে জনসাধারণ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে নরসিংদী জেলা সদরের ভেলানগর বাজার ও জেলখানার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ যাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য মাইকিং করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এছাড়া যথাযথভাবে সরকারি নির্দেশনার আলোকে গণপরিবহন পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এসময় একাধিক মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বী।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ ও জেলা আনসার সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: