মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

বাংলাদেশে আক্রান্তদের ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট

নিউজ ডেস্ক :: বাংলাদেশে বর্তমানে করোনা রোগীদের মধ্যে ২০ শতাংশই নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আর আক্রান্তদের ৮০ শতাংশের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এক মাসের নমুনা পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে।

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক (সুপারভাইজার) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গবেষণার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত নমুনার ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। পরবর্তী মাসে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট গুণিতক হারে বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

দেশে গত ২৯ জুন থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ৭৬৯টি জেনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে, মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট। ১ শতাংশ সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট, ১ শতাংশ রোগী মরিশাস ভ্যারিয়েন্ট অথবা নাইজেরিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত। জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২১-এর প্রথম সপ্তাহ পর্যন্ত জেনোম সিকোয়েন্স এ প্রাপ্ত ডাটা অনুযায়ী ৯৯ দশমিক ৩১ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট, একটি করে ভ্যারিয়েন্ট অব কনসার্ন -আলফা বা ইউকে ভ্যারিয়েন্ট এবং বেটা বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: