বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

চলে গেলেন কামাল লোহানী

নিউজ ডেস্ক : বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের প্রবীণ ব্যক্তিত্ব, খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী আর নেই।

আজ শনিবার (২০ জুন) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন, কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।

বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বরেণ্য এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাঁর দুইটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। এ ছাড়া হার্ট ও ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছিল।

গত বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় কামাল লোহানীকে। হাসপাতালে ভর্তির পর তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। সেখানে তাঁকে আইসিইউ সাপোর্ট দেওয়া হয়। গত মাসেও তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

গতকাল শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার ফলে কামাল লোহানীর করোনা পজিটিভ আসে।

সাগর লোহানী বলেন, শুক্রবার সকালে আমরা বাবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পাই। এরপর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চালাই, কিন্তু সেখানে আসন না থাকায় বিকেলে বাবাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

কামাল লোহানীর মৃত্যুর মধ্য দিয়ে দেশের সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনের একটি অধ্যায়ের সমাপ্তি হলো। ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন। তিনি ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। মুক্তিযুদ্ধকালে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগের প্রধান ছিলেন তিনি।

দুই মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন কামাল লোহানী। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ছায়ানটসহ বিভিন্ন সংগঠনে। অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ ব্যক্তিত্ব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: