বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম
হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির

হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

নিউজ ডেস্ক :: বাংলাদেশের হজযাত্রীর জন্য কোটা বাড়িয়েছে সৌদি সরকার। এর ফলে বাংলাদেশ থেকে আরও অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। গতকাল বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলের কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর বিভিন্ন দেশ থেকে ১০ লাখ মুসল্লিকে হজ পালনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। আগের কোটা অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারবেন। এখন কোটা বাড়ানোয় বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জন পবিত্র হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর গত ১৮ দিনে (২২ জুন দিবাগত রাত ২টা পর্যন্ত) ৩১ হাজার ৫৩৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২৮ হাজার ১৫৪ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: