বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম
হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির

বুধবার নাগরিকদের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

নিউজ ডেস্ক :: সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব নাগরিককে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যারা খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখবেন, তাদের কাছের আদালতে রিপোর্ট করে সেই খবর নথিভুক্ত করতে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছেন। খবর আল আরাবিয়ার।
২৯ জুন বুধবার দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ২৯ জুনই হবে জিলকদ মাসের শেষ দিন।

ফলে ৩০ জুন বৃহস্পতিবার হবে জিলহজ মাসের প্রথম দিন। জিলহজ মাসের ১০ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। তাই ৯ জুলাই দেশটিতে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: