সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

করাচিতে স্টক এক্সচেঞ্জে হামলা, বন্দুকধারীসহ নিহত ৬

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীর হামলায় অন্তত চার বন্দুকধারীসহ ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

পুলিশ জানিয়েছে, তাদের চালানো নিরাপত্তা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া পুলিশের এক সাব-ইন্সপেক্টর ও এক বেসামরিক নিহত হয়েছেন।

স্টক এক্সচেঞ্জ ভবনটির অবস্থান করাচির উচ্চ নিরাপত্তা অঞ্চলে। কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকেরও প্রধান কার্যালয় রয়েছে সেখানে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার একটু আগে চার জঙ্গি তাদের গাড়ি থেকে নেমে গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, এরপর স্টক এক্সচেঞ্জ ভবনে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চলায়।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জের পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: