শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

বরিশালের হো‌টেল গ্র্যান্ড পার্ককে জ‌রিমানা

গাজী আরিফুর রহমান, বরিশাল ব্যুরো : কফিতে মরা মাছি পাওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় বরিশালের হোটেল গ্র্যান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার রাতে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২ জুলাই হোটেল গ্র্যান্ড পার্কে এক কাপ কফি অর্ডার করেন একজন ক্রেতা। অর্ডার করা কফি পান করার শেষের দিকে তিনি লক্ষ্য করেন কফির মধ্যে একটি মরা মাছি পড়ে আছে। মরা মাছিসহ কফি সরবরাহ করায় ওই ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় বুধবার বিকালে অভিযোগের শুনানি হলে হোটেল গ্র্যান্ড পার্ক কতৃপক্ষ সরবরাহকৃত কফিতে মরা মাছি থাকার বিষয়টি স্বীকার করে। এর ভিত্তিতে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে হোটেল গ্রান্ড পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হো‌টেল কর্তৃপক্ষও লি‌খিতভা‌বে তা‌দের ভুল স্বীকার ক‌রে‌ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: