শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল অস্থায়ী পাবলিক লাইব্রেরীর কার্যালয়ের কার্যক্রম শুরু নড়াইলের মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা “লৌহজং থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার” কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু গণঅভ্যুত্থানের চেতনায় পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের বিপক্ষে খেলা নিয়ে রোমাঞ্চের কথা জানালেন হ্যাজলউড নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা বাংলাদেশি কৃষি শ্রমিকদের ভিসা দেবে ওমান চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য দেখেননি?

বরিশালে ৭ নদীর পা‌নি বিপৎসীমার উপ‌রে

গাজী আরিফুর রহমান, বরিশাল ব্যুরো : ব‌রিশা‌ল নগরী ঘেষা কীর্তণখোলা সহ বিভাগের ৭ নদীর পানি বিপৎসীমা অ‌তিক্রম ক‌রে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পা‌নি উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার রাতে টায় বিষয়‌টি নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে।
জানা গে‌ছে, কীর্তণ‌খোলা নদীর পা‌নি বিপৎসীমা ২ দশ‌মিক ৫৫ সে‌ন্টি‌মিটার হ‌লেও বর্তমা‌নে প্রবা‌হিত হ‌চ্ছে ২ দশ‌মিক ৫৬ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে। এছাড়াও ভোলার দৌলতখান সংলগ্ন সুরমা ও মেঘনা নদীর পা‌নি বিপৎসীমা ৩ দশ‌মিক ৪১ সে‌ন্টি‌মিটার, বর্তমা‌নে বিপৎসীমা অ‌তিক্রম ক‌রে ৩ দশ‌মিক ৭৪ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে পা‌নি প্রবা‌হিত হ‌চ্ছে। তজুমদ্দিন এলাকার সুরমা ও মেঘনা নদীর বিপৎসীমা ২ দশ‌মিক ৮৩, বর্তমা‌নে প্রবা‌হিত হ‌চ্ছে ৩ দশ‌মিক ৫০ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে।
পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জের পায়রা ও বু‌ড়িশ্বর নদীর বিপৎসীমা ২ দশ‌মিক ৮১, প্রবা‌হিত হ‌চ্ছে ২ দশ‌মিক ৮৭ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে। বরগুনার পাথরঘাটার বিষখা‌লি নদীর বিপৎসীমা ২ দশ‌মিক ৮৫, প্রবা‌হিত হ‌চ্ছে ৩ দশ‌মিক ৩৫ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে এবং উ‌মেদপু‌রের কচা নদীর বিপৎসীমা ২ দশ‌মিক ৬৫, বর্তমা‌নে প্রবা‌হিত হ‌চ্ছে ২ দশ‌মিক ৭২ সে‌ন্টি‌মিটার উপর দি‌য়ে।
পা‌নি উন্নয়ন বোর্ড ব‌রিশা‌লের উপ সহকা‌রি প্রকৌশলী মো. মাসুম জানান, বর্ষা মৌসুমে বিভাগের মোট ২৩টি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। তবে বর্তমানে গুরুত্বপূর্ণ ১০টি নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের অ‌নেক নিম্নাঞ্চল এলাকা তলিয়ে গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: