সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

ইলন মাস্ককে যে অনুরোধ জানালেন কঙ্গনা

নিউজ ডেস্ক :: মালিকানা বদলের পর ইলন মাস্কের কাছে নিজের টুইটার অ্যাকাউন্ট ফেরত চাইলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইলন মাস্ককে ট্যাগ করে কঙ্গনা গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। খবর ট্রিবিউন ইন্ডিয়ার।

কঙ্গনার পোস্টটিতে এক নেটিজেন লিখেছেন— ‘বাকস্বাধীনতা বিষয়টি অত্যন্ত জরুরি। এর জন্য কঙ্গনা রানাওয়াতের টুইটার হ্যান্ডেলকেও ফিরিয়ে দেওয়া উচিত।’

রাজনৈতিক উসকানিমূলক টুইট করার কারণে গত বছরের মে মাসে কঙ্গনার টুইটার হ্যান্ডেলকে সাসপেন্ড করা হয়। এ ঘটনার প্রতিবাদও করেছিলেন কঙ্গনা।

প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার চার হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বৃহস্পতিবার বিকাল থেকেই টুইটারের দায়িত্ব নিয়েছেন তিনি।

টুইটারের দায়িত্ব নিয়েই একের পর এক পদক্ষেপ নিয়েছেন মাস্ক। সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে।

এমনকি টুইটারের ফিন্যান্সিয়াল সিইও নেড সেগালকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাদের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন টুইটারের নতুন মালিক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: