রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো অসুস্থ ও পরিবেশ বিধ্বংসী: আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক : সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো অসুস্থ ও পরিবেশ বিধ্বংসী পরিকল্পনা বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

আনু মুহাম্মদ বলেন, কোভিড মহামারী আমাদের সামনে একটা শিক্ষা রেখে গেছে যে মানুষের অস্তিত্ব অনেকখানি নির্ভর করে প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষার উপর। কিন্তু আমাদের শাসকেরা তা থেকে কোন শিক্ষা নেয়নি বরং এই মহামারীর সময়েও প্রণতি বাজেটে রামপাল-রুপপুরসহ প্রাণ-পরিবেশ বিধ্বংসী প্রকল্পগুলোতে বিপুল পরিমাণ বরাদ্দ করেছে। তিনি জাতীয় কমিটির সমাবেশে এই কথা বলেন।

রামপাল, রুপপুরসহ প্রাণবিনাশী প্রকল্প বাতিল, সার্বজনীন স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব জ্বালানী পরিকল্পনার দাবিতে জাতীয় কমিটির উদ্যোগে গতকাল বিকাল ৪ টায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ আর বলেন, একদিকে স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতি-লুটপাট মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারকে বিপন্ন করছে, বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল ক্রমাগত দীর্ঘ হচ্ছে। হাজার হাজার মানুষ কাজ হারিয়ে বেকার জীবন যাপন করছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এ সময়ে সরকারের দরকার ছিল স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ মনযোগ দেয়া অথচ সরকার হাটছে তার উল্টো পথে।পরিবেশ বান্ধব জ্বালানী পরিকল্পনা করার লক্ষ্যে জাতীয় কমিটি প্রস্তাবিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি।

জাতীয় কমিটির এই সমাবেশে কমিটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশীদ ফিরোজ, রুহিন হোসেন প্রিন্স, মহিনউদ্দিন চৌধুরী লিটন,আ.ক.ম জহিরুল ইসলাম, আবুল হাসান রুবেল, শহীদুল ইসলাম সবুজ, আকবর খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: