রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : বিএনপির ঘোষিত জুলাই সনদ সম্পর্কে জনগণকে সচেতন করা এবং দলকে আরও গতিশীল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।

সভাপতির বক্তব্যে কামরুল হুদা বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। রাজনীতিকে মানবিক ও জনকল্যাণমুখী করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং উন্নয়নের সুফল তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দলীয় ঐক্য অটুট রাখা এবং জনগণের অধিকার আদায়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: