বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে যেন জনগণের হক নষ্ট না হয়: এমপি বীথিকা

লক্ষ্মীপুর প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে যাচ্ছি। অনেক ক্ষেত্রেই আমরা নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি। তবে সেটা যেন জনগণের হক নষ্ট করে না হয়। প্রধানমন্ত্রী বারবারই বলছেন জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার সময় পথিমধ্যে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এমপি হওয়ার পর তিনি প্রথম লক্ষ্মীপুরে এসেছেন। উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় ‘বীথিকা ভাবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত হয়ে উঠে নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল বহর নিয়ে তাকে ভবানীগঞ্জ পর্যন্ত পৌঁছে দেয় নেতাকর্মীরা।

বীথিকা বলেন, আমার নিজেরা ব্যবসা বাণিজ্য করে নিজেদের উন্নয়ন করবো। জনগণের জন্য যা বরাদ্দ আছে তা দিয়ে তাদের জন্যই কাজ করতে হবে। জনগণের জন্যই তা খরচ করতে হবে।

এসময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এমপি বীথিকা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মীনি। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার মেয়ে ও রামগতির পূত্রবধূূ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: