বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে পিকআপভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ আটক-৪

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ভারতীয় পিকআপ
ভর্তি ভারতীয় শাড়ি ও মাদকসহ চারজনকে আটক করেছে। উপজেলার
জগন্নাথদীঘি ইউনিয়নের কোদালিয়া ও উত্তর বেতিয়ারা গ্রামে এ
ঘটনা ঘটে। আটককৃতরা হলো; শাড়িসহ উত্তর বেতিয়ারা তৌহিদুল
ইসলাম বিজয়, পায়েরখোলা গ্রামের মোঃ সিয়াম, রতনপুর গ্রামের
রবিউল আলম ও মাদকসহ শাহাপুর গ্রামের গিয়াস উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন। জানা গেছে, র‌্যাবের একটি
অভিযানিক টিম বুধবার ভোরে জগন্নাথদীঘি ইউনিয়নের
কোদালিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিকআপ(ঝালকাঠি-ন-
১১-০০৫৩) ভর্তি ১৩৪৪ পিছ ভারতীয় শাড়ি উদ্ধার করে। এ সময়
ঘটনাস্থল থেকে পাচারকাজে জড়িত পাশ্ববর্তী উত্তর বেতিয়ারা
গ্রামের আবুল হাশেমের ছেলে তৌহিদুল ইসলাম বিজয়, পায়েরখোলা
গ্রামের শাহাব উদ্দিনের ছেলে মোঃ সিয়াম, রতনপুর গ্রামের
জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল আলমকে আটক করে। পিক আপভর্তি
শাড়ি নিয়ে ফেরার পথে র‌্যাবকে দেখে দৌড় দিতে থাকা যুবক শাহাপুর
গ্রামের গিয়াস উদ্দিনকে ১২৭ বোতল বিয়ার ও ১১ বোতল বিদেশী
মদসহ আটক করা হয়। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, র‌্যাবের অভিযানে আটককৃতদের
বিরুদ্ধে থানায় মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: