বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

চৌদ্দগ্রামে ৩ দিনব্যাপী ভুমিসেবা মেলা-২০২৬ উদ্ভোধন

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এ প্রতিপাদ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে তিন দিনব্যাপী ভূমিসেবাা মেলা-২০২৬ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ
মিলনায়তনে ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শণ ও আলোচনা সভা শেষে উপজেলা
ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ)
মোঃ নুরুল আমিন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর
রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন,
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, পৌর জামায়াতের নায়েবে
আমীর কাজী মোঃ ইয়াছিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি মোঃ
সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইন, বিভিন্ন
ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-
কর্মচারী ও ভূমি সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী
অফিসার জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দৌঁড় গোড়ায় পৌঁছে
দেওয়ার লক্ষ্যে দেশব্যাপি এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন সময়ে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত ষ্টলে ভূমি উন্নয়ন কর নিবন্ধন প্রদান,
নামজারী সংক্রান্ত বিভিন্ন সেবা বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: