রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামে শুক্রবার (১৫ই মে) চাঁন্দিশকরা কালি মন্দির মহাশ্মশানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধাণ অতিথি ছিলেন কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল, বিশেষ অতিথি ছিলেন কুমিল্øা জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী নারায়ন সরকার।
এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী প্রমদ রঞ্জন চক্রবর্তী। উপজেলা সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দেবনাথ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক কুমিল্লা জেলা যুগ্ম সাধারন সম্পাদক ও সদস্য বাংয়লাদেশ পূজা উদযাপন কমিটি বীরমুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু দেবনাথ, চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় মহান শ্মশান মহাদেব মন্দীরে সেবায়েক শ্রী রুপন সেন গুপ্ত, কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক শ্রী উত্তম সরকার, জেলা দপ্তর সম্পাদক শ্রী শেম্ভুশীল, কুমিল্লা জেলা সদস্য শ্রী দেবশীষ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা সাংগঠনিক সম্পাদক শ্রী শংকর দেবনাথ, বলরাম কর্মকার, নকুল সাহা, নরেশ বণিক, শ্রী তাপস ধর, বীরমুক্তিযোদ্ধা গরিশংকর চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার চার সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করেন। তারা হলেন, সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রমদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শংকর দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম কর্মকার।
উক্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি করে কুমিল্লা জেলা কমিটিতে জমা দেওয়ার জন্য অনুরোধ করে গেলেন।