সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুধু মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে এবারের দুর্গাপূজা

নিউজ ডেস্ক : করোনা মহামারির কারণে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব আসন্ন শারদীয় দুর্গাপূজা শুধু মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে। আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না।

এছাড়া আগামী মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম উত্সব জন্মাষ্টমীও সীমিত পরিসরে উদ্যাপন করা হবে। জন্মাষ্টমীতে কোনো প্রকার সমাবেশ, শোভাযাত্রা ও মিছিল করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পূজা অনুষ্ঠান ও সব আচারবিধি পালন করা হবে।

গতকাল শনিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এবারের দুর্গোত্সবের অনুষ্ঠানমালা পূজা-অর্চনার মাধ্যমে মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবার খোলা জায়গায় অস্থায়ী প্যান্ডেলে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজা করার বিষয়েও সংশ্লিষ্ট আয়োজকদের অনুমতি নিতে হবে।

হিন্দু পঞ্জিকামতে এবার দুর্গোত্সবের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৩ অক্টোবর। সেদিন শুক্রবার, মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোত্সবের মূল আচার অনুষ্ঠান।

রাজধানীর পূজা নিয়ে ঢাকা মহানগর সার্বজনীন ?পূজা কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল বলেন, এ বছর পূজার সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। মহামারি করোনা ভাইরাসের কারণে সবার আর্থিক অবস্থাও ভালো না। তাছাড়া পুরান ঢাকার দিকে বেশকটি পূজা রাস্তায় হতো। সেগুলোর অনুমতি পাওয়ার প্রশ্ন রয়েছে। যদি অনুমতি পাওয়া যায়, তবে পূজা হবে। মনে হচ্ছে, সারা দেশেই পূজার সংখ্যা বেশ কমবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: