বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

করোনার প্রথম টিকার অনুমোদন রাশিয়ায়, নিলেন পুতিনকন্যা

নিউজ ডেস্ক : বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এই টিকা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে গ্রহণ করেছেন।

মঙ্গলবার পুতিন ঘোষণা করেন, করোনা ভাইরাস প্রতিরোধী প্রথম কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া। এই টিকা পরীক্ষার সময় কার্যকর প্রমাণিত হয়েছে, যা করোনা ভাইরাস স্থায়ীভাবে প্রতিরোধে সক্ষম।

পুতিন বলেন, ‘আজ সকালে, বিশ্বের প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। এই টিকা আমার এক মেয়ে গ্রহণ করেছে। আমি মনে করি, সে এ বিষয়ক পরীক্ষায় অংশ নিয়েছে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার। যা রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছে।

পুতিন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর আমার মেয়ের সামান্য জ্বর হয়েছিল। তবে দ্রুতই তার তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এখন সে ভালো আছে।’

রুশ কর্তৃপক্ষ বলছে, প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। কয়েক মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি হবে। সূত্র: রাশিয়ান বার্তা সংস্থা তাস, এনডিটিভি, আন্দালু এজেন্সি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: