বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম
৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী

শিবালয়ের সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলামের ইন্তেকাল

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক সাবেক ফুটবলার সাইফুল ইসলাম খান (৬২) রবিবার দিবাগত রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, দু’কন্যা ও এক পুত্র রেখে যান। তার বাড়ি শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী তেওতা গ্রামে।

জানা গেছে, সাইফুল ইসলাম দীর্ঘ ৪ দশকের বেশি সময় যাবৎ সাংবাদিকতা পেশায় ছিলেন। তিনি ঢাকায় জাতীয় দৈনিক প্রভাত, দৈনিক মিল্লাত, আজকের প্রত্যাশা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।মৃত্যুকালে তিনি দৈনিক ভোরের দর্পন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি ঐতিহ্যবাহী তেওতার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘নজরুল-প্রমীলা সাংস্কৃতিক গোষ্ঠী’ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।এছাড়া, তিনি ছাত্রজীবন থেকেই বিভিন্ন খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান আয়োজন, অসহায় মানুষের পাশে দাড়ানোসহ নানা ধরণের কর্মকান্ডে জড়িত ছিলেন।

সাইফুল খান আশির দশকে একজন জনপ্রিয় ফুটবল খেলোয়ার হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি সুনামের সাথে ফুটবল খেলেছেন। এছাড়া, তিনি সকলের কাছে সহজ-সরল ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মধ্যে অহংকার ছিল না। তিনি সব শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতেন। তিনি স্থানীয়ভাবে নজরুলের নানা বিষয় নিয়ে গবেষণামূলক আলোচনা করতেন।

সোমবার সাইফুল ইসলামের নিজ গ্রাম তেওতা ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে জমদুয়ারা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা, শিবালয় উপজেলা প্রেসক্লাব ও শিবালয় উপজেলা সাংবাদিক সমিতিসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: