বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

পাঁচ শতাংশ সুদে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণ পাবেন ইউজিসি কর্মকর্তারা

নিউজ ডেস্ক : গৃহ নির্মাণে মাত্র পাঁচ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাবেন ইউজিসিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ২০ বছর মেয়াদি এই ঋণের বাকি ৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।

রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি এবং জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কমিশনের সচিব ফেরদৌস জামান বলেন, ‘ইউজিসি ঋণ পরিশোধে শতভাগ নিশ্চিয়তা দিচ্ছে। এখানে কেউ ঋণ খেলাপি হবে না।’ তিনি কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়মানুযায়ী নির্বিঘ্নে ঋণ বিতরণে জনতা ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিসহ ইউজিসি ও জনতা বাংক লিমিটেড এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: